মুসলিম শাহনেওয়াজ শেখকে বিয়ে করে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন ভারতের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। আর এবার সেই আক্রমণের মুখে পড়েছে তার সদ্যোজাত পুত্রসন্তান জয়। মুখেভাতের ছবি শেয়ার করার পর থেকেই বাজে মন্তব্যের মুখে পড়তে হয়। সন্তানকে নিয়ে নোংরা মন্তব্যের পর আর চুপ থাকতে পারেননি দেবলীনা!
সম্প্রতি ‘ছোট পরিবার, সুখী পরিবার’—এই ক্যাপশন দিয়ে স্বামী ও ছেলেকে নিয়ে একটি ঘরোয়া মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন দেবলীনা।
ছেলের মুখে ভাতের দিনে তোলা সেই ছবিতে ছিল বাঙালি রীতির ছোঁয়াও। পাশে ছিলেন অভিনেত্রী সন্তানের বাবা শাহনেওয়াজও। এদিন ছেলের নামও প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
কিন্তু এমন ঘরোয়া আনন্দ মুহূর্তকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়ে তীব্র বিদ্বেষ।
কেউ বলছেন, ‘এত ফর্সা মা, ছেলেটা এত কালো কেন?’, কেউ কটাক্ষ করছেন, ‘বাবার মতো দেখতে একেবারে’, আবার একাংশ তাকে বলছেন, ‘খুদে জঙ্গি’!
এসব মন্তব্যের জবাব দিতে একটুও পিছপা হননি দেবলীনা। কটাক্ষকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কী ভাবেন, সন্তান কার মতো হবে? আপনাদের মতো?’ কড়া হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, ‘আমার সন্তানকে নিয়ে কেউ কুমন্তব্য করলে ছেড়ে কথা বলব না।’
২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন দেবলীনা-শাহনেওয়াজ। ২০২৪ সালের ডিসেম্বরে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান।