সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ৮ ও ৯। শুভ বার : শনি ও মঙ্গল। শুভ রত্ন : নীলা ও রক্তপ্রবাল।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : সময় মোটামুটি অনুকূল থাকবে। কাজ হাসিল করতে হলে নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পড়াশোনায় আগ্রহ বোধ করবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। রক্তচাপ অথবা হৃদযন্ত্রের দুর্বলতাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। অকারণ উত্তেজনা পরিহার করুন। মন ভালো থাকবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) : আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর মন ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। শরীর খুব একটা ভালো যাবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের কোনো গোপন ইচ্ছে পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। সময়ের সদ্ব্যহার করার চেষ্টা রকুন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশংকা আছে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : পারস্পারিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো ঘনিষ্ঠজন শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে।
সূত্র: এনটিভি









