সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আর্জেন্টাইন স্পোর্টস সেন্টারে ২০ কোটি টাকা দিলেন মেসি

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আর্জেন্টাইন স্পোর্টস সেন্টারে ২০ কোটি টাকা দিলেন মেসি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

দেশকে ভালোবাসেন না, দেশের প্রতি টান নেই। দেশের জার্সি গায়ে দিলেই অচেনা কেউ হয়ে যান। আর্জেন্টিনার লিওনেল মেসিকে নিয়ে কতশত অভিযোগ। এই তো গত জানুয়ারিতে আর্জেন্টাইন তারকার মূর্তি দুই টুকরো করা হলো। তাই বলে কি দেশের মানুষের প্রতি মেসি বিরাগভাজন! মোটেও নয়। ফুটবল দিয়ে দেশকে সফলতা এনে দিতে ব্যর্থ হলেও দেশের ফুটবলের ‍তৃণমূল পর্যায়ের উন্নয়নে সবসময় তৎপর ২৯ বছর বয়সী।

এজন্যই কি না আর্জেন্টিনার একটি স্পোর্টস সেন্টারকে ৪০ লাখ আর্জেন্টাইন পেসো (২ লাখ ৪০ হাজার ইউরো) সহায়তা দিলেন মেসি, টাকার হিসাবে প্রায় ২০ কোটি ৫ লাখ। হুয়ান পিনেইরো মিউনিসিপাল পার্কের হাতে এ অর্থ তুলে দেবেন বার্সেলোনার ফরোয়ার্ড।

২০০৭ সালে নিজস্ব একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন মেসি। সেখান থেকেই এ আর্থিক সহায়তা দিচ্ছেন তিনি। এ অর্থ দিয়ে স্পোর্টস সেন্টারটি তাদের বাথরুম, ড্রেসিং রুম ও প্রশাসনিক অফিসের সংস্কার করবে। রাস্তা ও আলোকসজ্জাতেও উন্নতি আনবে তারা।

দাতব্য কাজে মেসির সংশ্লিষ্টতা এটাই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বকেয়া থাকা নিরাপত্তাকর্মীদের বেতন পরিশোধ করেন নিজের পকেট থেকেই।

সূত্র: বাংলা ট্রিবিউন