সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
খেলা

আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের লটারি

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের লটারি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৪ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আরইউজে কার্যালয়ে খেলোয়াড়দের লটারি করা হয়েছে। লটারির মাধ্যমে তাদের দল ঠিক করে দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টের খেলোয়াড়দের সবাই সাংবাদিক। ছয়টি দলে বিভক্ত হয়ে তাঁরা মাঠে ক্রিকেট খেলবেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আরইউজের সাধারণ সম্পাতক তানজিমুল হক।তিনি জানান, টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ১১৩ জন খেলোয়াড় নিজের নাম নিবন্ধন করেছিলেন। বৃহস্পতিবার নিবন্ধিত খেলোয়াড়দের লটারি করা হয়েছে। আগামী ৪ মার্চ থেকে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্ট মাঠে গড়াবে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল।

খেলোয়াড়দের লটারি অনুষ্ঠানে আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রাশেদ রিপন, আরইউজে সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকু, নির্বাহী সদস্য আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জি/আর