সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজে মিডিয়া কাপের খেলা শুরু ১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আরইউজে মিডিয়া কাপের খেলা শুরু ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি। গ্রুপ ও সেমিফাইনালে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে।

খেলার ফিক্সচার অনুযায়ী ১ ফেব্রুয়ারি উদ্বোধনী খেলায় সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে জার্নালিস্ট সিক্সার ও ব্লেজিং এডিটর। একইদিন দুপুর দেড়টায় সুপার ফোকাসের মুখোমুখি হবে মিডিয়া গ্লাডিয়েটর। ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় জার্নালিস্ট সিক্সারের মুখোমুখি হবে ডায়নামিক রিপোর্টার্স। দুপুর দেড়টায় সুপার ফোকাসের মুখোমুখি জার্নালিস্ট ওয়ারিয়র্স। ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় ডায়নামিক রিপোর্টার্সের মুখোমুখি হবে ব্লেজিং এডিটর। দুপুর দেড়টায় জার্নালিস্ট ওয়ারিয়র্সের মুখোমুখি হবে মিডিয়া গ্লাডিয়েটর।

৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। গ্রুপ এ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ বি রানার আপের। আর দুপুর দেড়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ বি চ্যাম্পিয়ন ও গ্রুপ এ রানার আপ। ৭ ফেব্রুয়ারি প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। এ খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়।

স/শা