সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজে’র সম্পাদক পদে উপ-নির্বাচন ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
আরইউজে’র সম্পাদক পদে উপ-নির্বাচন ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ আগামী ১৫ সেপ্টেম্বর। রোববার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম এই তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান, ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ ও ৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা, ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র প্রত্যাহার, ১০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে গোপন ব্যালটে ভোটগ্রহণ এবং গণনা শেষে ফলাফল ঘোষণা।

প্রার্থীকে তিন হাজার টাকা মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। তফশিল ইউনিয়ন কার্যালয়ে টানিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া সহ-সভাপতি শরীফ সুমনের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে।
স/শ