নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সংবাদিক ইউনিয়ন (আরইউজে) যুগ্মসম্পাদক ও সময় টিভির রাজশাহী প্রতিনিধি সাইফুর রহমান রকির বাবা মো. তাসির উদ্দিন আকুন্দ ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েলিলো ৭২ বছর।
আজ শুক্রবার সকাল সাতটার দিকে নগরীর মেহেরচন্ডি এলাকার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। সাইফুর রহমান রকির সহকর্মী পাপ্পু জানায়, সকালে তাসির উদ্দিন আকুন্দ ঘুম থেকে উঠে ব্রাশ করেছেন। এসময় তার শারীরিক অবস্থা খারাপ লাগলে তিনি আবার বিছানায় শুয়ে পড়েন। পরে তাকে ডাকা হলে কোন সারা-শব্দ পাওয়া যায়নি।

আজ শুক্রবার বাদ জুম্মা মেহেরচন্ডি জামে মসজিদে নামাজের যানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে দাফন করা হবে।
আরইউজে: তার মৃত্যুতে রাজশাহী সংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাত শোকপ্রকাশ করেছেন।
সিল্কসিটিনিউজ ডট কম: তার মৃত্যু সিল্কসিটিনিউজ ডট কম পরিবারের পক্ষ থেকে শোকপ্রকাশ করেছে, সম্পাদক মো: রফিকুল ইসলাম। এসময় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স/আ










