নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুর রহমান রকি।
নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাত পদত্যাগ করায় ওই পদটি শূন্য হয়। ফলে যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকিকে এ দায়িত্ব দেয়া হয়।
রোববার আরইউজের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সহ-সভাপতি শরীফ সুমন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য মিজানুর রহমান টুকু ও জনাব আলী উপস্থিত ছিলেন।

পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত না হওয়া পর্যন্ত রকি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
স/শ










