সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরইউজের ‘পিকনিক ও ফ্যামিলি ডে’ ২৬ জানুয়ারি

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
আরইউজের ‘পিকনিক ও ফ্যামিলি ডে’ ২৬ জানুয়ারি

নিজস্ব প্র্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) পিকনিক ও ফ্যামিলি ডে আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রাজশাহীর বাঘা উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে পরিবারসহ সদসরা অংশ নিতে পারবেন। আগ্রহী আরইউজে সদস্যদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

রেজিস্ট্রেশনের জন্য সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রাশেদ রিপন, ইলিয়াস আরাফাত, মিজানুর রহমান টুকু, মো. সালাহউদ্দিন ও শরীফ সুমনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সদস্যদের মধ্যে পরিবারসহ (স্ত্রী ও সন্তান) ৫০০ টাকা ও পরিবারছাড়া ৩০০ টাকা হারে চাঁদা নির্ধারণ করা হয়েছে। সদস্যদের রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

স/অ