নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম। এসময় নির্বাচন কমিশনার ডা. এফএমএ জাহিদ উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, আরইউজে কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম ও সরিফুল ইসলাম তোতা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ ডিসেম্বর, খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ ১৩ ও ১৪ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর।
মনোনয়নপত্র বিতরণ ও জমা ১৭ ও ১৮ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায়। মনোনয়নপত্র প্রত্যাহার ২০ ডিসেম্বর। চুড়ান্ত প্রাথী তালিকা প্রকাশ ২১ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৫ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এবার ৭ টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এগুলো হলো সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে দুজন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩ হাজার টাকা, সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য ২ হাজার টাকা এবং সদস্য পদের জন্য এক হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।
তফশিল মোতাবেক সকাল ১১ টা থেকে দুপুর ১ টা এবং বিকেল ৪ থেকে ৭ টা পর্যন্ত নগদ মূল্যে ক্রয় করা যাবে। মনোনয়নপত্রের সাথে মনোয়নপত্র ক্রয়ের রশিদ অবশ্যই সংযুক্ত করতে হবে।
সুষ্ঠুভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদস্যদের সহযোগীতা কামনা করেছেন।
স/অ










