নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানজিমুল হককে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। শনিবার বিকালে এক অভিনন্দনবার্তায় তিনি সাংবাদিক তানজিমুল হকের সফলতাও কামনা করেন।
চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার অভিনন্দনবার্তায় বলেন, আরইউজে’র সদস্যরা তাদের ভোট দিয়ে একজন সৎ, যোগ্য ও নির্ভিক সাংবাদিককে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন। তিনি আশা করেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বিত প্রচেষ্টায় আরইউজে আরও গতিশীল হবে।

প্রসঙ্গত, শনিবার অনুষ্ঠিত আরইউজের সাধারণ সম্পাদক পদের উপ-নির্বাচনে নির্বাচিত হন দৈনিক যুগান্তরের রাজশাহীর স্টাফ রিপোর্টার তানজিমুল হক।
স/শা










