সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজের আয়োজনে ‘বঙ্গবন্ধু মিডিয়া কাপ-২০২০’র রেজিস্ট্রেশন শুরু ২৯ জানুয়ারি

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
আরইউজের আয়োজনে ‘বঙ্গবন্ধু মিডিয়া কাপ-২০২০’র রেজিস্ট্রেশন শুরু ২৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্ণিভালের রেজিস্ট্রেশন আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কার্ণিভাল।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্ণিভাল-২০২০’ আয়োজন করতে যাচ্ছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। যেখানে মূলধারার গণমাধ্যমে কর্মরত সব সাংবাদিকরা রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন।

ঘোষিত সূচি অনুযায়ী রেজিস্ট্রেশন ২৯-৩১ জানুয়ারি (রাত ৮টা), অকশন ৫ ফেব্রুয়ারি, খেলা শুরু ২২ ফেব্রুয়ারি।

রেজিস্ট্রেশনের ফরম পাওয়া যাবে দৈনিক সানশাইন (মামুন-অর-রশিদ), দৈনিক সোনালী সংবাদ (তবিবুর রহমান মাসুম), দৈনিক সোনার দেশ (দুলাল আবদুল্লাহ), যমুনা টেলিভিশন (রাসেল), নতুন প্রভাত (সোহেল মাহবুব)।

রেজিস্ট্রেশনের ফরম মূল্য ২০০ টাকা।

স/অ