সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আমি ফকিন্নির ঘরের বাচ্চা না: ব্যারিস্টার রুমিন

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
আমি ফকিন্নির ঘরের বাচ্চা না: ব্যারিস্টার রুমিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সরাইল-আশুগঞ্জকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ফকিন্নির ঘরের বাচ্চা না। যা বলি সারা বাংলাদেশ শোনে।’

শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আরও অন্তত চারজন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এরা হলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দে।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুজ্জামান লস্কর তপুকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, ‘আমি না-কি থাকবনা, আমি নাকি চলে যাব। ঢাকা শহরে অসুস্থ মাকে আল্লাহর জিম্মায় রেখে আমি প্রতি সপ্তাহে এই মাটিতে আসি ফাজলামো করতে না।

কর্মীসভায় আরও বক্তব্য দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপন মিয়া প্রমুখ।

 

সূত্র: যুগান্তর