সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

‘আমি কোনো জাদুকর নই’—বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে বাটলার

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৬২ মিনিট পড়া
‘আমি কোনো জাদুকর নই’—বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে বাটলার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টানা তিন হারে এএফসি নারী এশিয়ান কাপে যাত্রা শেষ হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। দল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় হতাশ কোচ পিটার বাটলার।

তবে বাংলাদেশে নারী ফুটবলের সামগ্রিক সুযোগ-সুবিধা নিয়ে আরো ক্ষোভ ঝেড়েছেন বাটলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এ বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান এই ইংলিশ কোচ।

আজ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের কাছে হারের পর সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ‘আমি আসলে এখানে (বাংলাদেশ) থাকব না। কারণ আমি আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি এবং আমার ভবিষ্যৎ নিয়ে ভালোভাবে চিন্তা করব এবং সিদ্ধান্ত নেব আমি কী করতে চাই। এটি অনেক দিন ধরেই আমার মাথায় ছিল। কারণ আমি এভাবে সমর্থন না পেয়ে চালিয়ে যেতে পারি না।

আমি কোনো জাদুকর নই। জানেন তো, আমাদের এখানে (এশিয়ান কাপে) পৌঁছানোটা কিছুটা অলৌকিক ব্যাপারই ছিল।’
জিতলে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বেঁচে থাকত বাংলাদেশ দলের। কিন্তু এমন ম্যাচে ৪-০ গোলে হার।

এত বড় ব্যবধানে পরাজয় অপ্রত্যাশিত ছিল কি না, এমন প্রশ্নে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমার মনে হয় স্কোরলাইন আসলে খেলার মূল ব্যাপারটি বলছে না। অনেকটা সময় ধরে আমরা তুলনামূলক ভালো ফুটবল খেলেছি। কিন্তু আমরা এমন একটি দলের বিপক্ষে খেলছি যারা ফিফা র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে ৬০-৭০ ধাপ এগিয়ে এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী।
‘বাস্তবতা হলো, তারা (উজবেকিস্তান) আধুনিক যন্ত্রপাতি এনে বিশ্লেষণ করে। সত্যি বলতে আমাদের সেই বিলাসিতা নেই।

তাই মাঝে মাঝে নিজেকে একজন বক্সার মনে হয়, যেন এক হাত পেছনে বেঁধে লড়াই করতে নেমেছি। এই হারে হতাশ, তবে মেয়েদের প্রশংসাই করব। তারা অনেক দূর এসেছে’—যোগ করেন বাটলার।
dwsfds
এশিয়ান কাপে বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে হতাশ কোচ পিটার বাটলার। ছবি: এএফসি
রক্ষণভাগের প্রচেষ্টা নিয়ে অসন্তুষ্টি আছে বাটলারের, ‘হ্যাঁ, রক্ষণভাগে আমরা দুর্বল ছিলাম। সত্যি বলতে আমার মনে হয়েছে, এক বা দুইজন হাল ছেড়ে দিয়েছে। ব্যাপারটা আমাকে হতাশ করেছে। কারণ আমি যেসব জাতীয় দলকে কোচিং করিয়েছি, ছেলে হোক কিংবা মেয়ে, আমার দল কখনো হাল ছাড়েনি। কিন্তু আজ আমার মনে হলো এক বা দুইজন হাল ছেড়ে দিয়েছে এবং সহজ পথ বেছে নিয়েছে। আর সেটা আমাকে হতাশ করেছে।’

আগামীকাল সকালের ফ্লাইটে পার্থ থেকে ঢাকায় ফিরবে বাংলাদেশ দল।