সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আমি ওসব পাত্তা দেই না: হিরো আলম

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
আমি ওসব পাত্তা দেই না: হিরো আলম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত হিরো আলম জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন হিরো আলম?

গণমাধ্যমের পক্ষ থেকে হিরো আলমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমাদের মিডিয়ায় কেউ সিলিব্রেটি হলে, তাকে নিয়ে কথা হবেই। আমি হিরো এটা আমার একটা পরিচয়, আবার রাজনীতি আমার আরেকটা পরিচয়। কেউ কোনটাকে নেগেটিভলি নেবে আবার কোনটাকে পজেটিভলি নেবে।

ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসা হিরো আলমের মনোনয়ন কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইছে।

নিজেকে অভিনেতা ও মডেল হিসেবে পরিচয় দেয়া বহুল আলোচিত-সমালোচিত এই হিরো আলম ওরফে আশরাফুল আলম সোমবার বিকালে জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হিরো আলম বলেন, লোকজন কথা শুরু করলে, কথা বলতেই থাকবে, থামবে না। তাদের সব কথা মাথায় নিলে তো আমি কাজ করতে পারব না। তাই আমি ওসব কথা পাত্তা দেই না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে অংশগ্রহণের জন্য বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৪ আসনের মনোনয়ন ফরম কেনেন তিনি।

দলের কো-চেয়ারম্যান জি এম কাদের এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার সঙ্গে মনোনয়ন ফরম হাতে তার হাস্যোজ্জ্বল ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এছাড়া জাতীয় পার্টির কার্যালয়ে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকদের হিরো আলমের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।

হিরো আলম বলেন, দেশের মানুষে আমাকে জিরো থেকে হিরো করেছে। আজ মানুষের ভালবাসার কারণেই আমি এই অবস্থানে এসেছি। আমি যদি এমপি হই তাহলে মানুষের সেই ভালোবাসার প্রতিদান দিতে কাজ করে যাব।