সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আমার স্ত্রী বিদেশি, শঙ্কা নেই পাকিস্তানে: শোয়েব

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আমার স্ত্রী বিদেশি, শঙ্কা নেই পাকিস্তানে: শোয়েব

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিদেশি ক্রিকেটারদের আপত্তি থাকা স্বত্বেও চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল নিজ দেশের শহর লাহোরে আয়োজন করতে উঠে পড়ে লেগেছে আয়োজক কমিটি। এবার বোর্ডের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশটির সিনিয়র অলরাউন্ডার শোয়েব মালিক।

 

বর্তমানে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে ব্যাপক ঝুঁকি থাকলেও পাকিস্তানেই শিরোপা নির্ধারণী ম্যাচটি হওয়ার কথা জানিয়েছে পিএসএল চেয়ারম্যান। কিন্তু এমন প্রস্তাবে বেঁকে বসেছেন তারকা বিদেশি ক্রিকেটাররা।

পিএসএলে নিজের দল ফাইনালে উঠলে সেক্ষেত্রে ফাইনাল খেলতে লাহোরে যাবেন না বলে স্রেফ জানিয়ে দিয়েছেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। এর আগেই অবশ্য শ্রীলঙ্কান দুই কিংবদন্তী কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে লাহোরে ফাইনাল খেলবেন না বলে জানিয়েছিলেন।

 

গেল দুই সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে নানা সন্ত্রাসী হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেজন্য পাকিস্তানে এই সময়ে যাওয়াটা নিরাপদ মনে করছেন না ক্রিকেটের বড় তারকারা।

 

শোয়েব মালিক জানান, ‘আমি পাকিস্তানে কোনো শঙ্কা দেখছি না। বিদেশি ক্রিকেটারদের আমি বলতে চাই, আমার স্ত্রী (টেনিস তারকা সানিয়া মির্জা) ভারতীয়। বিদেশি হয়েও সে যখন পাকিস্তানে আসে, তখন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যাই হয়না। আশা করবো ফাইনাল খেলতে গেলে বিদেশি তারকাদের কোনো সমস্যাই হবেনা।’

 

এদিকে, লাহোরে ফাইনাল খেলতে গেলে তাদের ম্যাচ ফি আরো বাড়ানো হবে বলেও জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। তবে পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি আগেই জানিয়েছেন, যদি বিদেশি ক্রিকেটাররা লাহোরে খেলতে না যায় তাহলে স্থানীয় ক্রিকেটারদের দিয়েই খেলোয়াড় কোঠা পূরণ করে ফাইনাল অনুষ্ঠিত হবে সেখানে।

সূত্র: বাংলা নিউজ