সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
রাজনীতি

আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত স্বৈরাচারী সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো একটি আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমকে কিছু বলতে চাইতাম, হয়ত গণমাধ্যমের ইচ্ছা ছিল তা ছাপানোর, কিন্তু তারা তা করতে পারত না।

বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম।

পরদিন দেখলাম, তখনকার প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল, তারা মিটিং করে সিদ্ধান্ত নিল যে, আইনের দৃষ্টিতে আমাকে ফেরারি হিসেবে গণ্য করা হয়েছিল, তাই সেরকম ব্যক্তিকে প্রেস ক্লাবে কথা বলতে দেওয়া হবে না। এভাবেই তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। 

তিনি বলেন, আমি কথা বলেছি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায়; আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ পৌঁছিয়েছিও।

কাজেই গণমাধ্যমে যে কথা বলিনি তা নয়, আমি কথা বলেছি। হয়ত আপনারা তা নিতে পারেননি বা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে বা প্রচার করতে পারেননি। কিন্তু আমি বলেছি এবং আমি থেমে থাকিনি।