সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

আমরা নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাই: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৫২ মিনিট পড়া
আমরা নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাই: সালাহউদ্দিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জনকল্যাণমুখী সংস্কারের সঙ্গে বিএনপিও একমত জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সংস্কার, আলাপ-আলোচনা, প্রস্তাব গ্রহণ করা-এগুলো চলতে থাকবে। কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই। অন্তর্বর্তী সরকারকে বলব, জনগণের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন।’

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে স্কাইসিটি হোটেলে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা যদি ইফতারের একটি টেবিলে সবাই একসঙ্গে বসতে পারি, তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কী? আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না। তাই আগামী নির্বাচন নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।

বিএনপি জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা ধারণ করে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে। তারাও আকাঙক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার ও স্বাধিকার আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারের পতনের পর এই অন্তর্বর্তী সরকার এসেছে। তারাও এখন সন্তোষজনক নয়। তাই বলছি, যতটুকু সম্ভব সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কুরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের সঞ্চালনায়  ইফতার মাহফিলে আরও অংশ নেন-বিএনপির হাবিব উন নবী খান সোহেল, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণফোরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিএমের ববি হাজ্জাজ, লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, এনডিপির ক্বারী আবু তাহের, আব্দুল্লাহ আল হারুন সোহেল, জাগপার একাংশের খন্দকার লুৎফর রহমান, অপরাংশের রাশেদ প্রধান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, গণঅধিকার পারষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ,  শাকিল উজ্জামান প্রমুখ।

 

সূত্র: যুগান্তর