ছবিঘর

আবার সঞ্চালক তাহসান

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পারিবারিক বিনোদনের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড’। এ বছরের শুরুতে বাংলাদেশেও শুরু হয়েছে এটি। প্রথম সিজন সাড়াও পেয়েছে বেশ। এবার তাই দ্বিতীয় অধ্যায়।

গতকাল আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়েছে। এবারও সঞ্চালক থাকছেন তাহসান রহমান খান। ডিসেম্বরে শুরু হবে অনুষ্ঠানটির শুটিং। আর প্রচার হবে নতুন বছরে।
তাহসান বলেন, ‘এটি আমার কাছে বিশেষ অনুষ্ঠান। কারণ পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এই অনুষ্ঠান। তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে। সিজন-২ আরো বড় পরিসরে হতে যাচ্ছে।

’
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রচারিত হয় এনটিভিতে। এরপর তা পাওয়া যায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।