নিজস্ব প্রতিবেদক:
কিছুদিন আগেও যে রাফাত বন্ধুদের আড্ডা মাতিয়ে রাখত, ছুটে বেড়াতে ক্যাম্পাসের এ প্রান্ত থেকে ওপান্ত, সে এখন হাসপাতালের বিছানায়। একটি সড়ক দুর্ঘটনা তার জীবনের কাল হয়েছে। হারাতে বসেছে পায়ে দাঁড়ানোর সক্ষমতা। রাফাতের জন্যে তার সহপাঠী ও স্বজনার এখন ছুটছেন অন্যের দ্বারে দ্বারে, চাইছেন সাহায্য। সবাইকে রাফাতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফাতের পুরো নাম আরাফাত হোসেন রাফাত। সে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রাফাত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ধলবাড়ীয়া গ্রামের শেখ নুরুল ইসলামে ছেলে।
রাফাতের বাবা ও সহপাঠীরা জানান, গত ১৪ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রাফাত। দুর্ঘটনায় তার ডান পায়ের দুই জায়গায় ভেঙ্গে যায় এবং পায়ের মাংশপেশী ক্ষতিগ্রস্থ হয়। রাফাত বর্তমানে ঢাকার ট্রমা সেন্টারের আই সি ইউতে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছে, ‘রাফাতের চিকিৎসার জন্য আনুমানিক ১৫ লাখ টাকার।’ তবে আর্থিক অস্বচ্ছলতা থাকায় তার পরিবারের পক্ষে চিকিৎসার এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। তাকে বাচাঁতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন তার পরিবার। রাফাতকে সাহায্য পাঠানোর ঠিকানা : সঞ্চয়ী হিসাব নং: ০২০০০০৯০৪৫১২৮ (বিবিধ ফান্ড), অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, বিকাশ- ০১৭০৯-২৯৫৯৪৪ এবং ডিবিবিএল-০১৭০৯-২৯৫৯৪৪-৮।
স/মি










