সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার চেষ্টা!

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার চেষ্টা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে স্পিনিং মিলের এক শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম আল-আমিন (১৬)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ বুধবার বেলা দেড়টার দিকে আড়াইহাজার উপজেলার ব্রা‏হ্মন্দী ইউনিয়নের গোপিন্দী বিনাইরচর এলাকায় ছাবেদ আলী স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার ব্রা‏হ্মন্দী ইউনিয়নের গোপিন্দী গ্রামের হাছান আলীর ছেলে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমন (২০) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, আজ ওই কারখানার মেকানিক্যাল ইউনিটে আল আমিন ও রিমনসহ চার শ্রমিক কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে আল আমিনের পায়ুপথে প্লাস্টিকের নল দিয়ে বাতাস ঢুকিয়ে দেন রিমন। পেট ফুলে যাওয়ায় আল আমিন ছটফট করতে থাকে। একপর্যায়ে সেখানে কর্মরত অপর দুই শ্রমিক আলামিন ও ইমন ঘটনাটি কারখানা কর্তৃপক্ষকে জানায়। এরপর কারখানার লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ বিকেলে ওই কারখানায় অভিযান চালিয়ে রিমনকে গ্রেপ্তার করে।

 

ওই কারখানার কর্মকর্তা এনামুল হক সাংবাদিকদের জানান, কাজ করার সময় রিমন ও আল-আমিন একে অপরের সঙ্গে দুষ্টামি করছিল। একপর্যায়ে কম্প্রেসর মেশিন দিয়ে আল-আমিনের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেন রিমন। আল আমিনকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আজ সন্ধ্যায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।রিমন রাজশাহীর চারঘাটের থানাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

 

এর আগে গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা স্পিনিং মিলে পায়ুপথে বাতাস দিয়ে সাগর বর্মণ নামের এক শিশু শ্রমিককে হত্যা করা হয়। এই ঘটনায় সাগরের বাবা রতন বর্মণ বাদী হয়ে কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। দুই মাস আগে কারখানাটির তিন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

 

ওই ঘটনার পাঁচ মাস পর গত ১৪ ডিসেম্বর সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিলে ইয়ামিন (১৪) নামের আরেক শ্রমিককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হান নামের এক শ্রমিককে গ্রেপ্তার করে। ওই ঘটনায় ইয়ামিনের বাবা শাহজাহান বাদী হয়ে রায়হানকে একমাত্র আসামি করে মামলা করেন।

সূত্র: প্রথম আলো