সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আফগানিস্তানকে একাই টানছেন ইবরাহিম

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
আফগানিস্তানকে একাই টানছেন ইবরাহিম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জিতলেই আফগানিস্তানের সিরিজ নিশ্চিত। হারলে সিরিজে ফেরার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে জিতে ফুরফুরে মেজাজে থাকা আফগানিস্তান আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ব্যথা পেয়ে ৯ রান করে সাজঘরে ফিরেছেণ রহমত শাহ। তিনি আর ব্যাট করতে পারবেন কিনা এখনও তা নিশ্চিত নয়।

৭৯ রানে ৪ উইকেট হারায় আফগানরা। হাশমত ফেরেন রিটায়ার্ডহার্ট হয়ে। তার উইকেট ধরলে আশি রানের আগেই আফগানিস্তান হারায় ৫ উইকেট। তবে দলের এই ব্যাটিং বিপর্যয়ে ইনিংসের শুরু থেকেই বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ওপেনার ইবরাহিম জাদরান। তিনি ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম ম্যাচে অষ্টম ফিফটি হাঁকিয়ে সপ্তম সেঞ্চুরির পথে হাটছেন।

আফগান শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে আউট করার মধ্য দিয়ে ওপেনিং জুটি ভাঙেন সাকিব। তার বলে ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন গুরবাজ। তার বিদায়ের মধ্য দিয়ে ৪.৫ ওভারে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসেই উইকেট পেলেন তানভীর ইসলাম। নবম ওভারের চতুর্থ বলে ফিরিয়েছেন সাদিকউল্লাহ অটলকে। লং অনে ক্যাচটি নিয়েছেন তানজিম হাসান। ৮.৪ ওভারে ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান। ১৩ বলে ৮ রান করেছেন অটল।

৯ বলে ১১ রান করে ব্যথা পেয়ে সাজঘরে ফেরেন আফগান মিডলঅর্ডার ব্যাটসম্যান রহমত শাহ। রান নেওয়ার সময় ব্যথা পেয়ে মাঠে শুশ্রুষা নিলেও কাজ হয়নি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে গেছেন ফিজিওর সঙ্গে।

রহমত শাহ ফেরার পর ব্যাটিংয়ে নামেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদি। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান বাংলাদেশ দলের  অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার বলে কভার অঞ্চল দিয়ে খেলার চেষ্টা করেন হাশমত। কিন্তু টাইমিং মিস করায় বলটি গিয়ে স্টাম্পে আঘাত হানে। পরিস্কার বোল্ড হয়ে ১২ বলে মাত্র ৪ রানে ফেরেন হাসতে হাসতেই সাজঘরে ফেরেন হাশমতউল্লাহ শহিদি।

১৮.৪ ওভারে দলীয় ৭৯ রানে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি রিশাদ হোসেনের লেগ স্পিনে বিভ্রান্ত হন।

 

সূত্র: যুগান্তর