সদ্য প্রকাশিত
রাজনীতি

আপনারা আমার ভাই, আমরা সবসময় আপনাদের পাশে—আরএমপির মুখপাত্র গাজিউর রহমান

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
আপনারা আমার ভাই, আমরা সবসময় আপনাদের পাশে—আরএমপির মুখপাত্র গাজিউর রহমান

নিজস্ব প্রতিবেদন :

রাজশাহী নগরীর নওদাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বসতিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় বসতির বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামেন এবং পরিস্থিতি ঘোলাটে হলে একপর্যায়ে সড়ক অবরোধ করে দেন।
সড়ক অবরোধের ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় আরএমপির মুখপাত্র গাজিউর রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি বস্তিবাসীদের সাথে কথা বলে বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করার আশ্বাস দেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেয় স্থানীয়রা।