সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আন্তর্জাতিক মান মানছে না বিশ্বকাপ!

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আন্তর্জাতিক মান মানছে না বিশ্বকাপ!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রোল বলের আন্তর্জাতিক মানের হিসেব মতে প্রতি ম্যাচে এক ঘণ্টা করে খেলার কথা থাকলেও তা মানা হচ্ছে না চতুর্থ রোল বল বিশ্বকাপের ম্যাচগুলোতে। খেলানো হচ্ছে মাত্র ৩০ মিনিট। এ বিষয় নিয়ে অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া চতুর্থ রোল বল বিশ্বকাপের প্রথম দিনে রয়েছে ১৫টি ম্যাচ। আর প্রত্যেক ম্যাচের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে ৩০ মিনিট।

 

ইংল্যান্ড দলের খেলোয়াড় রাহুল ম্যাচের সময় স্বল্পতার বিষয়টি নিয়ে অভিযোগ তুলে ধরেন, ‘এত দূর থেকে টুর্নামেন্ট খেলতে এসে এতো কম সময় খেলবো ভাবতে পারছিনা। এটা এমন হওয়া উচিত নয়। সময় বাড়ানো উচিত।’

 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ‘১৫ মিনিট করেই আসলে টাইম। এটাই আদর্শ সময়।’

 

বিশ্বকাপে নিয়োজিত আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের অফিসিয়াল রেফারি ইউজিলাহ জেবেথ চিমির ভাষ্য, ‘রোল বলের আন্তর্জাতিক সময় এক ঘণ্টা’।

 

তবে আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের এক কর্মকর্তা কৃষাণের মতে, ‘মোট ১৩৭টি ম্যাচ হবে। ১ ঘণ্টা করে সময় দিলে সময়ের মধ্যে বিশ্বকাপ শেষ করা সম্ভব হবে না। এজন্য অনেকগুলো দেশ অংশগ্রহণ করায় সময় সংক্ষেপ করা হয়েছে। গ্রুপ ম্যাচগুলো আধাঘণ্টা হলেও নকআউট পর্বে পুরো সময় দেয়া হবে। তাছাড়া ২৩ তারিখে বাংলাদেসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিধায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

 

কিন্তু, এ বিষয়ে আগাম কোন নির্দেশনা কোনও দলকেই দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

সূত্র: বাংলা নিউজ