সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

আদালত থেকে পালানো রুবেল গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
আদালত থেকে পালানো রুবেল গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আদালত থেকে পালানো গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আফসান রহমান ওরফে রুবেলকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গত রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত থেকে পালিয়ে যান রুবেল। এর আগে গত শুক্রবার রাতে তাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেন র‌্যাব-১-এর সদস্যরা।

 

শনিবার তাকে বাড্ডা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের দায় স্বীকার করেন। তাই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য রোববার তাকে আদালতে নেওয়া হয়। সেখান থেকে তিনি পালিয়ে যান।

 

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। পরে রুবেলসহ কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে ৪ নভেম্বর বাড্ডা থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা করেন। এতে রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করা হয়। টঙ্গীর গাজীপুরা এলাকার ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করেন।

সূত্র:রাইজিংবিডি