সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর: নাছিম

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর: নাছিম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশের আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর, এমন দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। ৫ আগস্টের পর এই প্রথম কোনো মেইল পাঠিয়েছে আওয়ামী লীগ। তবে এতে কারও সই ছিল না।

বিবৃতিতে নাছিম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের করায়ত্ত করা আদালতে এসব নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর। তাদের প্রদর্শিত শক্তি ও সাহস আগামীর বাংলাদেশ বিনির্মাণের পাথেয় হয়ে থাকবে। আওয়ামী লীগ নির্যাতিত নেতাকর্মীদের এসব ত্যাগ-তিতিক্ষার কথা আজীবন স্মরণ রাখবে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণতান্ত্রিক চেতনার মানুষের ওপর এসব অত্যাচার-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি।’

আওয়ামী লীগের এ নেতা দাবি করেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করে চলেছে ইউনূস সরকার। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নজিরবিহীন অত্যাচার-নির্যাতন, দমন-পীড়ন চালানো হচ্ছে। বেআইনিভাবে গণগ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনাধারণকারী প্রগতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিকভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

সূত্র: জাগো নিউজ