সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘি লকডাউন জেনেও সকালে ভিড় দুপুরে ফাঁকা

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
আদমদীঘি লকডাউন জেনেও সকালে ভিড় দুপুরে ফাঁকা

আদমদীঘি প্রতিনিধি:
প্রথমবারের মতো ঢাকা ফেরত পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। লকডাউন ঘোষণা করার পর ওই রাতেই বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেয়া গণবিজ্ঞপ্তির বার্তা পৌঁছে দিতে উপজেলাজুরে মাইকিং করা হয়েছে।

আজ শুক্রবার সকালে লকডাউন অমান্য করে উপজেলার নশরতপুর বাজার, সান্তাহার বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লার মোড়ে চা খেয়ে অযথা আড্ডা দেয়ার ছবি ফেসবুকে তোলপাড়ের সৃষ্টি করেছে। এরপর বেলা গড়তেই উপজেলার আনাচে-কানাচে বিভিন্ন বাজার ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করলে ফাঁকা হয়ে যায় সেসব জায়গা। ফলে সকালে ভিড় জমালেও দুপুরে ফাঁকা হওয়ায় ভিন্ন পাল্টে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য পৌর শহরের সকল মহল্লায় ঘুরে মাইকিং করা হয়েছে। তাছাড়া থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ছিটানো হয়েছে। ঢাকা-নারায়নগঞ্জ ফেরতদের খোঁজ পেলে হোমকোয়ারিন্টিন নিশ্চিত করা হচ্ছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, যদি কেউ লকডাউন অমান্য করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।