সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগে বিমুগ্ধ হয়েছে এলাকাবাসী। তাদের টিফিনের টাকা নিজ প্রয়োজনে খরচ না করে গত কয়েক দিনের টাকা জমা করে তা ব্যয় করেছে অসহায় শীতার্ত মানুষের জন্য। বিরল এ দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা শুকটিগাছা কেডি উচ্চ বিদ্যায়ের শিক্ষার্থীরা।

 

জানা যায়, ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা গত বেশ কিছুদিন পূর্বে উদ্যোগ নেয় তারা টিফিনের টাকা খরচ না করে প্রতিদিন ১০ টাকা ৫ টাকা করে জমা করবে। এ সিদ্ধান্তের আলোকে তারা কিছুদিনের মধ্যে ৪/৫ হাজার টাকা জমা করে। আর এ টাকা দিয়ে তারা কম্বল ক্রয় করে উপজেলার ব্রজপুর ঋষিপাড়ার দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করে।

মঙ্গলবার এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলিত মানবধিকার কর্মী স্বপন কুমার। অন্যান্যের মধ্যে শুকটিগাছা কেডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, ইউপি সদস্য আহসান হাবিব, সাংবাদিক মুজাহিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

স/শ