সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আত্রাইয়ে পুলিশের হাতে দুই প্রতারক আটক

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে পুলিশের হাতে দুই প্রতারক আটক

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ের সমাসপাড়া গ্রামে দুই প্রতারককে আটক করেছে পুলিশে। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ  জেলহাজতে তাদের প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমাড়ি ফারাজিপাড়া গ্রামের লিটন প্রমানিকের ছেলে সাকলাইন মোস্তাক (১৯)। অপরজন  কুষ্টিয়া জেলার দৌলতপুর সদরের আজম আলীর ছেলে রাসেল আহম্মেদ (২৫)।

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত দুজন দীর্ঘদিন যাবৎ প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছিল। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে তারা উপজেলার সমাসপাড়া গ্রামের সাইফুল মীরের বাড়িতে গিয়ে বিভিন্ন লোভ-লালসা দেখাতে থাকে। এসময় তার বাড়িতে জ্বিনের আছর আছে বলে এক হাজার টাকা হাতিয়ে নেয়।

ওসি আরও বলেন, এক পর্যায়ে বাড়িতে থাকা গহনাও নেয়ার কৌশল অবলম্বন করে তারা। এমতাবস্থায় বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাইফুল মীরের ফুফু তার বাড়িতে বেড়াতে আসে। বেশ কিছুদিন আগে তিনি এমন প্রতারণার শিকার হয়েছে  জানালে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পতারককে আটক করেন। পরে বৃহস্পতিবার রাতে সাইফুল মীর বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন। পরে শুক্রবার সকালে প্রতারক দুই জনকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

জি/আর