
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ ও মাদক মামলার সাত আসামীকে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ধর্ষণ মামলার পলাতক আসামী উপজেলার বিলগলিয়া গ্রামের আয়েজ মোল্লার ছেলে কামরুজ্জামান, মাদক মামলার আসামী শুটকিগাছা গ্রামের মৃত কাশেমের ছেলে বেলাল, ভরতেতুলিয়া গ্রামের ইনতাজের ছেলে ইকতেখার আলম বিলাশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত মামলার আসামী সন্যাসবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে রেজাউল, হাটকালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিন, কেশবপাড়া গ্রামের শুকচান প্রামানিকের ছেলে এনতাজ মুনহর ও একই গ্রামের খোদাবক্্েরর স্ত্রী রিতা বেগম।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্ষণ, মাদক ও ওয়ারেন্টভুক্ত সাত আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।









