সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

আঠারো হাজার বছর আগের ‘কুকুর’ নিয়ে রহস্যে বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৯২ মিনিট পড়া
আঠারো হাজার বছর আগের ‘কুকুর’ নিয়ে রহস্যে বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা বলছেন, প্রাণীটি হয়তো একটি কুকুর, অথবা নেকড়ে অথবা এই দুইটির মাঝামাঝি কোন প্রজাতি হতে পারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাইবেরিয়ায় বরফের মধ্যে ১৮০০০ বছর আগেকার একটি প্রাণী ছানা পাওয়ার পর গবেষকরা বোঝার চেষ্টা করছেন যে, এটি কি একটি কুকুর নাকি নেকড়ে।

কুকুরের মতো দেখতে ওই প্রাণীটি- মৃত্যু হওয়ার সময় যার বয়স ছিল দুই মাস- খুব ভালোভাবে রাশিয়ার ওই এলাকার ভূগর্ভস্থ চিরহিমায়িত অঞ্চলে সংরক্ষিত হয়েছে, যার পশম, নাক এবং নাক, সবই অক্ষত রয়েছে।

কিন্তু ডিএনএ পরীক্ষা করেও এই প্রাণীটির প্রজাতি নির্ধারণ করা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, এর মানে হয়তো এটাই হতে পারে যে, এই প্রাণীটি নেকড়ে এবং বর্তমান সময়ের কুকুরের মধ্যকার বিবর্তনের একটি যোগসূত্র তুলে ধরছে।

সতর্কতার সঙ্গ প্রাণীটিকে পরিষ্কারের পর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, এর সারা শরীর পশমে আবৃত রয়েছে
সতর্কতার সঙ্গ প্রাণীটিকে পরিষ্কারের পর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, এর সারা শরীর পশমে আবৃত রয়েছে

রেডিওকার্বন ডেটিং ব্যবহার করে কবে এই প্রাণীটির মৃত্যু হয়েছে এবং কতদিন ধরে সেটি হিমায়িত হয়ে রয়েছে, সেটা বের করা সম্ভব হয়েছে। জিনোম বিশ্লেষণ করে বোঝা গেছে যে, এটি একটি পুরুষজাতীয় প্রাণী।

সুইডেনের সেন্টার ফর প্যালায়েজেনেটিকসের গবেষক ডেভ স্ট্যানটন সিএনএনকে বলেছেন, প্রাণীটির ডিএনএ বিশ্লেষণ করেও প্রাণীটির সঠিক প্রজাতি না পাওয়ার মানে এটা হতে পারে যে, এটি হয়তো এমন একটি প্রজাতির অংশ ছিল, যা থেকে বর্তমান কুকুর ও নেকড়ে, উভয়েই এসেছে।

”এটি থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি এবং এতো তথ্য থেকে আশা করা যায় যে, এটা বলা যাবে যে প্রাণীটি আসলে কী?”

এমনকি ছানাটির গোঁফও অক্ষত রয়েছে
এমনকি ছানাটির গোঁফও অক্ষত রয়েছে

ওই সেন্টারের আরেকজন গবেষক, লভ ডালেন একটি টুইটার বার্তায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, এই প্রাণীটি কি একটি নেকড়ে ছানা নাকি ‘ সম্ভবত পৃথিবীতে পাওয়া সবচেয়ে পুরনো কুকুর’?

এখনো ডিএনএ বিশ্লেষণ অব্যাহত রেখেছেন বিজ্ঞানীরা এবং আশা করছেন যে, এই গবেষণার মাধ্যমে কুকুরের বিবর্তন প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু জানা যাবে।

এই ছানাটির নাম রাখা হয়েছে, ‘ডোগোর,’ রাশিয়ার ওই অঞ্চলের ইয়াকুট ভাষায় যার মানে হলো ‘বন্ধু’। যার আরেকটি অর্থ হলো, সংক্ষিপ্তভাবে জানতে চাওয়া, ‘এটা কি কুকুর নাকি নেকড়ে’?

ধারণা করা হয় যে, বর্তমান সময়ের কুকুর এসেছে নেকড়ে থেকে। কিন্তু ঠিক কখন থেকে কুকুর গৃহপালিত প্রাণী হয়ে উঠেছে, এ নিয়ে বিতর্ক আছে।

২০১৭ সালে প্রকাশিত হওয়া একটি গবেষণায় ইঙ্গিত দেয়া হয় যে, কুকুর প্রথম গৃহপালিত হয়ে উঠতে শুরু করে ২০ হাজার থেকে ৪০ হাজার বছর আগে থেকে।

পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক অঞ্চলে ওই প্রাণী ছানাটি পাওয়া গেছে
পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক অঞ্চলে ওই প্রাণী ছানাটি পাওয়া গেছে