সিল্কসিটিনিউজ ডেস্ক :
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৩১ ডিসেম্বর, ২০২৪ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে ২। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে।

কোনো শুভাকাঙ্ক্ষির সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। প্রেম প্রণয় শুভ। আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): বাড়িতে শুভ কিছু ঘটতে পারে।
কর্মস্থলে চিন্তা থাকবে না। আনন্দ থাকবে। কোনো কর্মপ্রচেষ্টাতে এগোতে পারেন। পূর্বের তুলনায় মানসিক চাপ কমবে।
পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে মেজাজ নিয়ন্ত্রণ করুন।
মিথুন (২১ মে-২০ জুন): কোনো যোগাযোগে লাভবান হতে পারে। ভাই সম্পর্কের কারো কাছ থেকে উপকার পেতে পারেন। আটকে যাওয়া কোনো কাজের অগ্রগতি হবে। বুদ্ধিবলে বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে আনতে পারবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই): কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারেন। সঠিক সময়ে কাজ সম্পন্ন না-ও হতে পারে। কর্ম ক্ষেত্রে আগের জটিলতা দূর হবে। বুদ্ধিবলে পাওনা আদায়ের চেষ্টা সফল হতে পারে। সবার সঙ্গে সম্ভাব বজায় রাখুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নিজ ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। সঠিক পরিশ্রমে ভালো ফল লাভ হবে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): পরিবেশ নিয়ে সমস্যা ও হতাশা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি প্রবণতা বাড়তে পারে। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর, মানসিক স্থিরতা নষ্ট করবেন না। নিজের ওপর আস্থা রাখুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পর্যাপ্ত সুযোগ পাবেন। আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। দীর্ঘমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় ভালো করবেন। আর্থিক নিরাপত্তার জন্য স্থায়ী কিছু করার জন্য চেষ্টা করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কর্ম ক্ষেত্রে সুনাম হবে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। পেশাগত কাজে অগ্রগতি হবে। পুরনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। আপনার আশাবাদী মনকে আরো উজ্জীবিত করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): শিক্ষার্থীদের পড়াশোনার শুভ পরিবর্তন আসবে। সামাজিক যোগাযোগ বাড়বে। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। বিদেশযাত্রার আলোচনায় অগ্রগতি হবে। বুদ্ধিমত্তার সঙ্গে সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কর্ম ক্ষেত্রে আশার সঞ্চার হবে। সম্ভাব্য ক্ষেত্রে ঋণের আলোচনায় অগ্রগতি হবে। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। অবহেলার কারণে সুযোগ হাত ছাড়া হতে পারে। চোখ-কান খোলা রাখুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা বিরাজ করবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে হতে পারে। ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে বুদ্ধি কাজে লাগাতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মপ্রার্থীদের কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় বাড়তি চাপ আসবে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। পেশাজীবীরা অপছন্দের কাজ থেকে বিরত থাকুন। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে হবে।
আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।
সূত্র: কালের কণ্ঠ









