সিল্কসিটিনিউজ ডেস্ক :
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৩০ ডিসেম্বর, ২০২৪ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজের চাপ থাকবে। আপনার নির্ভীক মতামত অন্যের কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে।

জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। অপ্রয়োজনীয় ভাবনায় সময় নষ্ট করবেন না। কোনো রকম হতাশা বা ডিপ্রেশনকে পাত্তা দেবেন না।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): সর্বত্র শুভ যোগাযোগ থাকবে।
প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে। মানসিকভাবে ভালো বোধ করবেন। সংকল্পের দৃঢ়তা অগ্রগতির পথ দেখাবে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন।
পরিকল্পনা অনুযায়ী এগোবেন।
মিথুন (২১ মে-২০ জুন): পারিবারিক বিষয়ে ব্যস্ততা বাড়বে। ব্যক্তিগত যোগাযোগ ভালো হবে। ভালো ব্যবহার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। সম্পর্ক নিয়ে বাড়তি একটু সমস্যা থেকে যেতে পারে।
কাছের মানুষের পরামর্শ গ্রহণ করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই): কোনো কাজে অন্যের সহযোগিতা পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। ব্যবসায় জটিলতা দৃঢ় হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগিয়ে যান। পরিবেশ পক্ষে থাকবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): দিনটি ভালো, তবে কাজের চাপ থাকবে। অর্থ অপচয় হতে পারে। পাওনা আদায়ে দেরি হবে। সবার সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখতে হবে। এমন কিছু করুন, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। যোগ্য ব্যক্তি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে পারেন। কর্মক্ষেত্রে প্রসার লাভ হবে। নিকটজনের সহায়তা পাবেন। মনের ভেতরের দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কোনো পরিকল্পনা বিলম্বিত হবে। কাজে কোনো ভুল হতে পারে। পারিপার্শ্বিক ঘটনা মানসিক শান্তি নষ্ট করতে পারে। প্রিয়জনের জন্য ব্যয় বাড়তে পারে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো সুসংবাদ পেতে পারেন। মানসিক চাপ অনেকটা কমবে। বুদ্ধিবলে লাভজনক পরিবর্তন আনতে পারবেন। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। বাড়তি উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কাজকর্মে উৎসাহ বাড়বে। কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। কাজে পারদর্শিতা দেখাতে পারবেন। বুদ্ধিমত্তা ও কঠিন পরিশ্রমে কাজ সম্পন্ন হবে। বন্ধুর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): ভালো কাজে সুনাম হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে। আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে। গুরুত্বপূর্ণ কাজে অন্যের সহযোগিতা পাবেন। সঠিক প্রচেষ্টায় সুফল পাবেন। নিজেকে সংযত রাখুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): উদ্বেগের মধ্যে কোনো সুযোগ পেতে পারেন। কর্মস্থলে দায়িত্ব বাড়বে। প্রিয়জনের জন্য উৎকণ্ঠা থাকতে পারে। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। যৌথ কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা। প্রেমপ্রীতিতে সাফল্য আসবে। অন্যের সহযোগিতা পাবেন। ফাঁকা সময়টা আপনজনের সঙ্গে কাটান। প্রিয়জনকে সময় দিন।
আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।
সূত্র: কালের কণ্ঠ









