লাইফ স্টাইল

আজ ৩০ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২৫৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৩০ জানুয়ারি ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কোনো আশা পূরণ হতে পারে। কোনো বন্ধু সহযোগিতার হাত বাড়াতে পারে।

ব্যবসায় জটিলতা দূর হবে। প্রেম-প্রণয়ের সুসময়। ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে। ইতিবাচক মনোভাবে সফলতা পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): কাজে উন্নতির যোগ আছে। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন।

সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখুন।
মিথুন (২১ মে-২০ জুন) : বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন।

সুস্থ থাকুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): দিনটি শুভাশুভ মিশ্রিত। সব কিছু মনমতো হবে না। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। আবেগের বশে কাজ করবেন না। আগের কাজ শেষ না করে নতুন কিছু না করাই ভালো। লক্ষ্যে অবিচল থাকুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): সামাজিক যোগাযোগ বাড়বে। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। আগের ভুল সংশোধন করার সুযোগ পাবেন। মত-পথের পার্থক্য ভুলে সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন। সুস্থ থাকুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কাজের চাপ বাড়তে পারে। কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। সবার সঙ্গে ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করুন। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কোনো কাজে অন্যের প্রশংসা পাবেন। সমস্যা সমাধানের পথ পাবেন। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। সন্তানের বায়না মেটাতে খরচের পরিমাণ বাড়তে পারে। অবসর সময় পেলে নিজের পছন্দমতো ব্যয় করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে। পারস্পরিক আস্থা বাড়বে। আপনার শক্তি ও উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে। জীবনসঙ্গীকে সময় দিন। দারুণ কিছু পরিকল্পনা করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো যোগাযোগে লাভবান হবেন। কাজে বাধাবিঘ্ন অনেকটা দূর হবে। আগের তুলনায় মানসিক চাপ কমবে। ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। ভ্রমণের পরিকল্পনায় অগ্রগতি হবে। ফাঁকা সময়টা প্রিয়জনের সঙ্গে কাটান।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। কোথাও অর্থ বিনিয়োগ করলে লাভ হবে। ব্যবসার জন্য ভালো সময়। পড়ে থাকা কাজ গতিলাভ করবে। কর্মস্থলে চাপ কমবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটি আপনার জন্য ভালো হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কারো কাছে সাহায্য চাইলে তা পেয়ে যাবেন। অর্থ হাতে এলেও ব্যয় বাড়বে। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে?

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে দিনের বেশির ভাগ সময় কাটাবে। কেনাকাটায় খরচ বাড়তে পারে। একসঙ্গে একাধিক কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কাজে গতি আনুন। পরিবেশ আপনার পক্ষে থাকবে।

আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।

 

সূত্র: কালের কণ্ঠ