নিজস্ব প্রতিবেদক:
আজ ৫ ডিসেম্বর শহিদ দুলাল দিবস। ৯০ এর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই দিনে সামরিক স্বৈরাচার পুলিশ ও গুন্ডা বাহিনীর গুলিতে নির্মমভাবে শহিদ হন ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম দুলাল। তাই প্রতিবছর দিনটিকে শহীদ দুলাল দিবস হিসেবে পালন করে আসছে রাজশাহীর ছাত্রলীগ।

এ দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর ছাত্রলীগ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোকর্যালি বের করা হয়।

শোকর্যালি থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দ রাজশাহী কলেজে অবস্থিত শহীদ দুলালরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রাজশাহী মহানগর ছাত্রলীগের আয়োজনে একটি শোক মিছিল বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উল্লেখ্য, তিনি ছাত্রলীগ নেতা ও রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন রফিকুল ইসলাম দুলাল। তার ২৬তম শাহাদাৎবার্ষিকী আজ। রাজশাহী মহানগর ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচিগুলার মধ্যে পালন করেছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজ ধারণ ও শহীদ দুলালের স্মরণে রাজশাহী কলেজ শহীদ মিনার থেকে শোকর্যালি। শোকর্যালি শেষে শহীদ দুলালের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসব কর্মসূচিতে নগর ছাত্রলীগের নেতাকর্মী, থানা ইউনিট ও কলেজ ইউনিটসহ ছাত্রলীগের সবস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
স/আ










