সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আজ রাতে দেশে ফিরছেন এরশাদ

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আজ রাতে দেশে ফিরছেন এরশাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ সিঙ্গাপুরে চিকিত্সা শেষে আজ সোমবার দেশে ফিরছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে।

গত ২০ জানুয়ারি ঢাকা থেকে সিঙ্গাপুরে গিয়ে সরাসরি সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন তিনি। ওই হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর শনিবার এরশাদ হোটেলে উঠেছেন।

এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে থাকা তার ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার টেলিফোনে  জানান, এরশাদের শারীরিক অবস্থা আগের তুলনায় বেশ ভালো। নিজ থেকে উঠতে-বসতে পারছেন, এমনকি নিজে নিজে হাঁটাচলাও করতে পারছেন। যকৃতের সমস্যার উন্নতি হওয়ায় মোটামুটি খেতেও পারছেন। ফলে তার শারীরিক দুর্বলতা অনেকটাই কেটেছে।

উল্লেখ্য, একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গত বুধবার থেকে। সিঙ্গাপুরে থাকায় নতুন সংসদের প্রথম বৈঠকে যোগ দিতে পারেননি এরশাদ। আজ দেশে ফেরার পর দু’একদিনের মধ্যেই বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি সংসদে যোগ দেবেন বলে জানা গেছে।