সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আজ দেশে ফিরছেন ফখরুল

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
আজ দেশে ফিরছেন ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দেশে ফিরছেন। রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল।

বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে তিনি অস্ট্রেলিয়া যান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।

 

সূত্র: কালের কণ্ঠ