সবশেষ
জাতীয়

আজ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেটকক্ষের লেভেল-২-এ বৈঠকটি হবে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে গতকাল শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন