বগুড়া

আজিজুল হক কলেজে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত ও ৩ যুবলীগ কর্মী আহত হয়েছে। আজ দুপুরে বগুড়া আজিযুল হক কলেজের পুরাতন ভবনের সামনে ছুরিকাঘাতে ওই ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়।

 

নিহত ছাত্রলীগ কর্মী ইব্রাহিম ইসলাম সবুজ বগুড়া সরকারী আজিযুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। সে জেলার কাহালু উপজেলার আব্দুল বাসেদের ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে বগুড়া আজিযুল হক কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী সবুজ রিকশা যোগে জেলা ছাত্রলীগ অফিসে আসে । এসময় সবুজের সাথে রিকশা ভাড়া নিয়ে চালকের বাকবিতণ্ড হয়। এর এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী সবুজ রিকশা চালককে কিলঘুষি মারেন। এ সময় যুবলীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরু মিয়া বাধা দিলে ছাত্রলীগ কর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে ।

এ ঘটনায়  যুবলীগ নেতা নুরু মিয়া আজ দুপুরের পর সমঝতার কথা বলে ছাত্রলীগ কর্মীদের বগুড়া সরকারী আজিযুল পুরাতন ভবন মাঠে সমঝোতায় বসলে নুরু মিয়ার সমর্থীত যুবলীগ কর্মীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ বাধে ।

এ সময় যুবলীগের ৩ কর্মী ও ছাত্রলীগের ১ কর্মী ছুরিকাঘাতে আহত হয় । পরে সবুজ নামের এক ছাত্রলীগ কর্মী  বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সে মারা যায় ।

স/মি