সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

আজহার উদ্দীনের চিত্র প্রদর্শনীর শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬৪ মিনিট পড়া
আজহার উদ্দীনের চিত্র প্রদর্শনীর শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক:
জীবন ও জীবিকা নিয়ে ফটো সাংবাদিক আজহার উদ্দীনের দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আজ সমাপ্তি হয়েছে। প্রদর্শনীতে ছিল বরেন্দ্র অঞ্চলের জীবন যাত্রা, খরা এবং প্রকৃতি নিয়ে প্রায় ১০০ টি চিত্র।  প্রদর্শনীর দ্বিতীয় দিনে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। এদের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সংখ্যা ছিল বেশি। দুপুরে  স্কুলগামী  শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে প্রদর্শনী চত্ত্বর।

 

দুপুর ১টায় প্রদর্শনীতে গিয়ে দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায় এ প্রদর্শনী দর্শকদের মনে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। কেউ একক ভাবে আবার কেউ দলগত ভাবে সেলফি তুলে ছবির সাথে নিজেদের আবদ্ধ করছেন। বরেন্দ্রের জনজীবনের নানা রুপ দর্শনার্থীদের ব্যাপক প্রভাবিত করেছে। আর এমন চিত্র প্রদর্শনী যেন প্রতিবছর তাদের সামনে উপস্থাপন করা হয় সেজন্য আয়োজকদের দৃষ্টি আকর্ষন করে তারা।

 
প্রদর্শনীতে বেড়াতে আসা রাজশাহী কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল গাফফার রুহিত বলেন, প্রদর্শনীর প্রতিটি ছবিই হৃদয় স্পর্শ করার মতো। বরেন্দ্র অঞ্চলের জনজীবন কেমন হতে পারে  তা নিয়ে আমাদের ধারণা খুব কম। এসব চিত্র দেখে আমরা বুঝিতে পারি ঠিক কতটা আয়েশে আছি আমরা। আর যারা প্রখর রোদে পুড়ে আমাদের খাদ্যের যোগান দেয় তাদের জীবন কতটা করুন। এই প্রদর্শনী যেন প্রতিবছর এভাবেই আমাদের কাছে উপস্থাপন করা হয় আশা করছি।

15135430_1833425880279849_670408256_n
জেএসসি পরীক্ষার্থী তামান্না আফরোজের মা সুলতানা আফরোজ বলেন, শহরের চিত্র আমাদের কাছে অতি পরিচিত। কিন্তু শহরের প্রকৃতির বাইরে যে আসল চিত্র তা আমাদের দেখার সুযোগ হয় না। প্রদর্শনীর ছবি গুলো আমাদের পরিচয় করিয়ে দেয় সেসব চিত্রের সাথে।

 
রাজশাহী কলেজের শিক্ষার্থী শারমিন আখাতার শ্রাবণী বলেন, আমাদের পরিবেশ নষ্টের জন্য আমরা নিজেরাই দায়ি। আমরা নিজেরা পরিবেশ সম্পর্কে সচেতন না। আর এই অসচেতনতাই আমাদের ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। প্রদর্শনীতে দেখানো হয়েছে কিভাবে আমরা গাছ কেটে, পাখি শিকার করে পরিবেশের ক্ষতি করছি।  আমাদের অবশ্যই সচেতন হতে হবে। তা না হলে আমাদের দেশে একসময় পরিবেশের বিরুপ প্রভাব পড়বে।

15057762_1833426196946484_1394032568_n-copy
প্রদশনীতে আসা রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভি’র রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম বলেন, প্রদর্শনীর সকল চিত্রগুলো ঘুরে দেখলাম। প্রতিটি ছবির মাঝে ফুটে উঠেছে মানুষের জীবন, জীবিকা ও সংগ্রামের কথা। এ প্রদর্শনীর মাঝে বিশ্ব জলবায়ূ পরিবর্তনের দিকগুলো খুজে পাওয়া যায়। বলতে গেলে একটি সফল প্রদর্শনী হয়েছে।

 

 
সিল্কসিটি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে ফটোসাংবাদিক আজহার উদ্দীন বলেন, দেশের বেশিরভাগ প্রাকৃতিক দূর্যোগ আমাদের কারণে হয়ে থাকে। আমরা নিজেদের অজ্ঞতায় নির্বিচারে বন্য প্রাণী নিধন করছি। পাখি নিধন করছি। যে পাখিরা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। ফলে এসব পাখিরা এখন বিলুপ্তির পথে। গাছ প্রকৃতিতে বাচিয়ে রাখে। আমরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য গাছ কেটে ফেলছি। সে তুলনায় নতুন গাছ লাগাচ্ছি না। ফলে প্রকৃতি এবং পরিবেশের প্রতি একটি বিরুপ প্রভাব পড়ছে।

15129728_1833425166946587_81571957_n-copy
তিনি বলেন, অতিরিক্ত গাছ কেটে ফেলার কারণে  গ্রীষ্ম মৌসুম দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। ফলে কৃষক পানির অভাবে চাষাবাদ করতে পারছে না। আবার বর্ষাকলে অতিরিক্ত নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার আকারও অতি হারে বৃদ্ধি পাচ্ছে। পরিবেশবান্ধব এসব গাছ  আমাদের প্রকৃতিকে হাস্যজ্জল দেখায়। গাছ নিধন না করে যদি একটির বিপরীতে তিনটি করে গাছ লাগানো যায় তবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। একদিকে যেমন নদী মরুতে রুপলাভ করবেনা অন্যদিকে যথাসময়ে আমরা প্রতি মৌসুম উপভোগ করতে পারব।

 
আজহার উদ্দীন জানান, রাজশাহীর গোদাগাড়ী থেকে নাটোরের লালপুর পর্যন্ত ৬৪ টি সুইচ গেট আছে। কিন্তু সেগুলো বন্ধ থাকায় নদীর ঘোলা পানি বের হতে পারছে না। ফলে আমাদের নদী তার যৌবন হারিয়ে ফেলছে। নদীর বিশাল অংশে চরে আচ্ছন্ন হয়ে আছে। এ জন্য পদ্মা নদী মানচিত্র থেকে সরে দাড়িয়েছে। বহু চরিত্রে পদ্মাকে আমরা দেখতে পাচ্ছি। কোথাও পানি,শুকনা আবার কোথাও ধুধু চর। এই সব সুইচ গেট গুলো বর্ষা মৌসুমে খুলে দেয়া হলে পদ্মা তার পূূর্ণ যৌবন ফিরে পাবে।

 
প্রদর্শনী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, গতবারের চেয়ে এবারে পাঁচ গুন বেশি সাড়া পেয়েছি। বিশেষ করে শিক্ষার্থীদের। এখানে যেসব ছবি প্রদর্শন করা হয়েছে তাতে শিক্ষার্থীদের মনে একটু হলেও চেতনার সৃষ্টি করলে আমার স্বার্থকতা।  শিক্ষক-শিক্ষার্থীদের এমন সাড়াতে আমি মনে করি আমার এই চিত্র প্রদর্শনী স্বার্থক হয়েছে। আগামিতেও কিছু ভিন্ন আঙ্গিকে আমার চিত্র প্রদর্শনী নিয়ে আসব। যেখানে থাকবে গ্রাম শহরের পুরোনো ভবন এবং প্রত্নতাত্মিক নিদর্শণ গুলো নিয়ে কিছু দূর্লভ ছবি।

স/শ