সিল্কসিটিনিউজ ডেস্ক :
স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা।
প্রথম জাতীয় কাউন্সিল শেষে মঙ্গলবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন তারা।

এতে অংশ নেন, দলের জেনারেল সেক্রেটারি আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা প্রমুখ।
এসময় মুক্তিযুদ্ধের এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনা রক্ষার অঙ্গীকার করেন তারা।
সূত্র: যুগান্তর










