সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘আগে যা করেছেন ভুলে যেতে চাই’

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
‘আগে যা করেছেন ভুলে যেতে চাই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জাতীয় ঐক্যফ্রন্ট সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি এ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাড. কামাল হোসেন।

এজন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হবার আহ্বান জানিয়েছে তিনি বলেছেন, আপনার ব্যাপারে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আগে (আপনারা) যা করেছেন তা ভুলে যেতে চাই। এখন নিরপেক্ষ হউন।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন। গণফোরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, গণভবন, মন্ত্রীদের বাসভবন, সরকারী অফিস ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাবহার করা হচ্ছে। এগুলো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নীরব ভুমিকা পালন করছে। লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনকালীন সময়ে দেশের প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী নির্বাচন কমিশনের পুরোপুরি কর্তৃত্বের মধ্যে থাকলেও আজ অবধি প্রশাসনির কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আইন বর্হিভূতভাবে নির্বাচনে অংশগ্রহণকারী বিরোধী পক্ষের ওপর হাজার হাজার হামলা-মামলা, গ্রেফতার, বাড়িতে তল্লাশি অব্যহত রেখেছে। এমনকি নির্বাচনে যারা প্রার্থী হবে তাদেরকেও উচ্চ পর্যায়ের নির্দেশনায় গ্রেফতার করা হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। উক্ত ব্যক্তিরা যাতে স্বল্প সময়ে জামিন পেতে না পারে, বিচার বিভাগকে ব্যবহার করে সে ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।