সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

আগামী ১০ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
আগামী ১০ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার  বিকেলে নগর ভবন সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

 

তিনি বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের জন্য তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো প্রয়োজন।

 
তিনি আরো বলেন, তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি তাদের সেই সকল শাক-সবজি, ফল খাদ্য খাওয়াতে হবে যাতে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ রয়েছে। শিশুদের ভিটামিন ‘এ’  খাওয়ানোর সময় লক্ষ্য রাখতে হবে কোন শিশুই যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি মুস্তাক হোসেন রতন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আবদুস সোবহান।

রাজশাহী  সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমা খাতুনের সভাপতিত্বে সভায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজন করে।

এসময় বক্তব্য দেন, এনটিপি ঢাকার মেডিক্যাল অফিসার ডা. প্রনব কুমার মোদক, আইপিএইচএনের ফোকাল পারসন ডা. গাজী আহমদ হাসান। এতে স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় রাসিকের কাউন্সিলর বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাসিকের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঐ দিন জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স/অ