সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

আগামী সপ্তাহে পৃথিবীতে আছড়ে পড়বে মহাকাশ স্টেশনটি

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৮২ মিনিট পড়া
আগামী সপ্তাহে পৃথিবীতে আছড়ে পড়বে মহাকাশ স্টেশনটি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিয়াংগং-১ নামে চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে যোগাযোগ হারিয়েছে অনেক দিন আগেই। আর সেটি ক্রমশ নেমে আসছে পৃথিবীর দিকে। আগামী সপ্তাহেই সেটি আছড়ে পড়তে যাচ্ছে পৃথিবীতে।

বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত পৃথিবীর দিকে নেমে আসছে এটি। আগামী ৩০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যেই এটি পৃথিবীতে আছড়ে পড়বে।

তিয়াংগং-১ নামে ওই স্টেশনটি লঞ্চ করা হয়েছিল ২০১১ তে।

চীনের মহাকাশ বিজ্ঞানীরা অনেক আশা নিয়ে মহাকাশে পাঠিয়েছিলেন সেটি। গ্লোবাল সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা পেতেই এই স্পেস স্টেশন তৈরি হয়।

এটিকে সামনে রেখে একাধিক মহাকাশ অভিযানও চালায় বেইজিং। বেশ কয়েকটি অভিযানে ছিল মহাকাশচারীও। কিন্তু চীনাদের অভিহিত করা সেই ‘স্বর্গ রাজপ্রাসাদ’ নেমে আসছে পৃথিবীতে।

কোথায় গিয়ে পড়বে স্পেস স্টেশনটি সেটা কোনো বিশেষজ্ঞই সঠিকভাবে অনুমান করতে পারছেন না। আবহাওয়ার পরিবর্তন হলে যে কোনও দিকে ছুটে যেতে পারে সেটি।

মহাকাশ থেকে পড়ার সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে অনেকটাই পুড়ে ছাই হয়ে যাবে এটি। তবে ১০০ কেজির ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগরেই পড়ার কথা তিয়াংগং ১-এর। তবে সেখানে না পড়লেও এর দ্বারা মানুষের আঘাত পাওয়ার আশঙ্কা অতি সামান্য।

এ পর্যন্ত মাত্র একজন মানুষই মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে পড়া আবর্জনায় সামান্য আহত হয়েছিলেন। ১৯৯৬ সালের সে ঘটনায় লটি উইলিয়ামস নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের এক নারী আহত হয়েছিলেন।

কালের কণ্ঠ