অর্থ ও বাণিজ্য

আগামীকাল বাজারে আসছে নতুন ১০০০ টাকার নোট

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০০ টাকা মূল্যমানের এ ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন এ নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।