সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

তিনি বলেন, ঢাকা বিভাগে ফরম বিক্রির দায়িত্বে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজশাহী বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রংপুর বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, চট্টগ্রাম বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খুলনা বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বরিশালে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ময়মনসিংহ বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মেসহাব উদ্দিন সিরাজ। এছাড়া তাদের সঙ্গে আরও কয়েকজন করে সদস্য থাকবেন। ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফরম বিতরণ চলবে।’

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা রাখার জন্য ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনের নিজ তলায় আট বিভাগের জন্য আটটি আলাদা আলদা বুথ খোলা হয়েছে। কার্যালয়ে দলীয় নেতাকর্মীর উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি।

রোববার সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আ’লীগ : আগামী ১১ নভেম্বর রোববার সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। বিকেল সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। যুগান্তর