সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আওয়ামী লীগ বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না : আলাল

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
আওয়ামী লীগ বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না : আলাল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার, লুটপাট ও মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তারা এখনো ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে। বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না।

মানুষ তার সমুচিত জবাব দেবে।’
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছে। অথচ দেশের মানুষ আজ তাকে দেশছাড়া করেছে।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে আলাল বলেন, ‘একটি দল আছে তাদের মূল শিকড় পাকিস্তানে। সুযোগ পেলেই তারা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে। আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি আগে নিজেদের চেহারার দিকে তাকান।

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন বাপ্পী, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ