সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আওয়ামী লীগের দোসররা ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়েছে : খন্দকার মোশারফ

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
আওয়ামী লীগের দোসররা ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়েছে : খন্দকার মোশারফ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।

এই সরকারকে সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিৎ তাদের।

এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তরবর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা।

সভায় বিএনপির নেতারা বলেন, পরাজিত শক্তিরা দেশে ও বিদেশে নানা অস্থিতিশীলতা তৈরি করে চক্রান্ত করছে।

দেশপ্রেমিকও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করবে।

সূত্র: কালের কণ্ঠ