সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে’

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের করা হচ্ছে এমন অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতা।

সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে সামনে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভা শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে মৎস্য ভবনের সামনে গিয়ে শেষে হয়।

বিক্ষোভ সভায় সাবেক ছাত্রনেতা আবু হানিফ বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি।

কিন্তু এই উপদেষ্টা প্যানেলে আমরা দেখেছি আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে। একটি গোষ্ঠী উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে।’
তিনি বলেন, একজন উপদেষ্টা আওয়ামী লীগের আমলে মন্ত্রিপরিষদসচিব ছিলেন। যখন তিনি সিইসি হতে চাইলেন আওয়ামী লীগ তাকে সিইসি না করায় তিনি আওয়ামীবিরোধী হয়ে গেলেন।

আরেকজন ১৩, ১৪, ১৭ সালে আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেছেন; গণজাগরণ মঞ্চেও তিনি ছিলেন। এখন তিনি আওয়ামীবিরোধী। এর পেছনে কারণ হলো তিনি শনিবার বিকেল নামে একটা সিনেমা বানিয়েছিলেন, সেই সিনেমা আওয়ামী লীগ সরকার মুক্তি দেয়নি। তারপর থেকেই তিনি আওয়ামীবিরোধী।

হানিফ আরো বলেন, ‘আরেকজন ব্যবসায়ীকে গতকাল উপদেষ্টা বানিয়েছে আমরা দেখেছি তার নামে হত্যা মামলা ছিল। একজন হত্যা মামলার আসামি কিভাবে উপদেষ্টা হন? এই সরকারের উচিত হবে, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আলাপ করা। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে করে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে।’

ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতার মুনতাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুর জাহের, মাহফুজুর রহমান খান, তোফাজ্জল হোসেন, শাকিল উজ্জামান, যুব নেতা মনজুর মোর্শেদ মামুন, নুরুল করিম শাকিল, শাকিল আহমেদ তিয়াস, আব্দুর রহিম, শ্রমিক নেতা আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, ছাত্র নেতা নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ