বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোনে ডুয়াল সিম থাকছে, তবে….

MD Ahamadullah১৪ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  ব্যবহারকারীদের  বহুদিনের চাওয়া পূরণ করেছে অ্যাপল। আইফোনে দিয়েছে ডুয়াল সিম।

কিন্তু ব্যবহারকারীরা যা চেয়েছিলেন, ঠিক সেটা কি দিয়েছে মার্কিন জায়ান্টটি? না, মোটেও তা দেয়নি অ্যাপল।

ফোনে সিম স্লট থাকবে একটিই। দুটি সংযোগ ব্যবহার করতে হলে আইফোনের ভিতরে থাকা ই-সিম প্রোগ্রাম করে আনতে হবে নেটওয়ার্ক অপারেটরের কাছ থেকে।

বিশ্বে মাত্র ১৪টি নেটওয়ার্ক অপারেটর ১০টি দেশে এই ই-সিম সুবিধা দিচ্ছে। বাংলাদেশের একটি অপারেটরও এখনো ই-সিম পদ্ধতি চালু করেনি। তার মানে, দেশের ব্যবহারারীরা এই ডুয়াল সিম সুবিধা পাবেন না।

ই-সিম ব্যবহারের সুবিধা রয়েছে অনেক। একটি কিউআর কোড স্ক্যান করেই ব্যবহারকারীরা ফোনে নেটওয়ার্ক ব্যবহার শুরু করতে পারবেন, একাধিক অপারেটরের তথ্য জমিয়ে রেখে সফটওয়্যার থেকেই অপারেটর বদল করতে পারবেন সহজেই।

তবে চীন, হংকং এবং ম্যাকাউতে যে সকল আইফোন ১০এস ম্য়াক্স বিক্রি হবে, সেগুলোতে দুটি সিম কার্ড সরাসরি ব্যবহার করা যাবে। সেখানে পিঠাপিঠি দুটি সিম একত্রে স্লটে রেখে দিলেই দুটি নেটওয়ার্ক একসঙ্গে কাজ করবে।